রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না- আল্লামা মামুনুল হক ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: ফারজানা শারমিন পুতুল নাটোরে অসহায় কুকুরকে বাঁচাতে এগিয়ে এলো বিবিসিএফ জামায়াত বাংলার পতাকা দিয়ে পা মুছতো, এখন মাথায় বাঁধে- টুকু ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ১৮ শেরপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: জনমনে আতঙ্ক নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ: সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ডিজিটাল নজরদারি ও কঠোর নির্দেশনা: আনসার মহাপরিচালক ভোট কেন্দ্র দখল করতে আসলে বাড়ি ফিরতে পারবে না – হাসনাত আব্দুল্লাহ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান পিসিবি’র

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে আইসিসির সঙ্গে কোনো ধরণের আপস বা আলোচনার প্রস্তাব দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় সংবাদমাধ্যমের দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি।

ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তের এক দাবির প্রেক্ষিতে পিসিবি মুখপাত্র আমির মীর জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড আলোচনার জন্য আইসিসির শরণাপন্ন হয়েছে—এমন খবর সম্পূর্ণ অসত্য। আমির মীর বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশ বরাবরের মতোই কাল্পনিক খবর ছড়াচ্ছে। একটু ধৈর্য ধরলেই পরিষ্কার হয়ে যাবে আসলে কারা কার দরজায় কড়া নাড়ছে।’

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাভী এক বৈঠকের পর ঘোষণা করেন যে, পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। মূলত বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর প্রত্যাখ্যান এবং পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পাকিস্তান এই সংহতি প্রকাশ করেছে।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বর্তমানে বিবাদ এড়িয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই থেকে সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন বাবদ কয়েক মিলিয়ন ডলার আয় হয়। পাকিস্তান যদি শেষ পর্যন্ত ম্যাচটি না খেলে, তবে তারা ২ পয়েন্ট হারাবে এবং তাদের নেট রান রেটে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়বে।

ভারত ইতিমধ্যে কলম্বোতে ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পাকিস্তান তাদের অবস্থানে অনড় রয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকা এই দুই দেশের লড়াই এখন অনিশ্চয়তার মুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর