বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০২১ সালের পর লিগ কাপের ফাইনালে সিটি

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

কারাবাও কাপের (লিগ কাপ) সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগেও নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল পেপ গার্দিওলার শিষ্যরা। ২০২১ সালের পর এই প্রথম টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল সিটিজেনরা।

বুধবার রাতে ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সিটি। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েছে তারা। প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় সিটি।

ম্যাচের সপ্তম মিনিটে ওমর মারমাউস প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সিটিকে এগিয়ে দেন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিশরীয় তারকা। দ্বিতীয় গোলটি হেডে করেন মারমাউস।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। তবে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল।

২০২১ সালের পর আবারও লিগ কাপ জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ফাইনালে সিটির প্রতিপক্ষ আর্সেনাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর