শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ, জোড়া গোলে ত্রাবজোনস্পোরের জয়

অনলাইন ডেস্ক: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
- মোহামেদ সালাহ

তুরস্কের সুপার লিগে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন মোহামেদ সালাহ। মিশরীয় এই তারকার জোড়া গোলে বাসাকশেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ত্রাবজোনস্পোর। ম্যাচে হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি, তবে শেষ মুহূর্তে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায়।

চলতি মৌসুমেই লিভারপুল ছেড়ে ফ্রি ট্রান্সফারে তুরস্কে পাড়ি জমান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটির হয়ে নয় বছরে ২৫৭ গোল করা সালাহকে নিয়ে গুঞ্জন ছিল, তিনি হয়তো সৌদি আরবে পাড়ি জমাবেন।

তবে শেষ পর্যন্ত সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাবটিতেই যোগ দেন মিশরীয় রাজা।

ত্রাবজোনস্পোরের হয়ে এটি ছিল সালাহর তৃতীয় ম্যাচ। ঘরোয়া লিগে এর আগে কাসিমপাশার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন। আর ফেরেনৎসভারোসের বিপক্ষে ইউরোপা লিগ প্লে-অফের প্রথম লেগে শুরুর একাদশে থাকলেও দল হেরে যায়।

তবে বাসেকসেহিরের বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পেয়েই যেন নিজের চেনা রূপে ফিরলেন সালাহ। ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার মুহাম্মদ শেনগেজারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দারুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর এলদর শমুরোদভের পেনাল্টি গোলে সমতায় ফেরে বাসেকসেহির। তবে দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে এরপর ১০ গজ দূর থেকে প্রথম স্পর্শেই কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দলকে আবার এগিয়ে দেন সালাহ।

ম্যাচ শেষের ১১ মিনিট আগে ডি-বক্সে ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেখেন অভিজ্ঞ তারকা। পরে যোগ করা সময়ে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার উপলক্ষ তৈরি করেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

এর আগে আরও একবার বল জালে পাঠান সালাহ। তবে সেটি বাতিল হয়ে যায় আক্রমণের শুরুতে এক ফাউলের কারণে। যে কারণে হ্যাটট্রিক পাওয়া হয়নি তারকা ফরোয়ার্ডের। তবে দলের জয়ে জোড়া গোল করে তিনিই পান ম্যাচ সেরার স্বীকৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর