রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জ্যামাইকা-কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা

অনলাইন ডেস্ক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট হারিকেন মেলিসা জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে।

রবিবার প্রকাশিত এক স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে এ চিত্র। হ্যারিকেনটি ক্যাটাগরি ফোরে রূপ নিচ্ছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এর ফলে বিধ্বংসী বন্যা, ভূমিধস এবং ঝড়ের কবলে পড়তে পারে অঞ্চলগুলো। মেলিসার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল। তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানানো হয়, সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। আর কিউবায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আঘাত হানবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

অপরদিকে, দেশজুড়ে প্রায় ৯০০টি আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, আমি সবাইকে এই আবহাওয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিজেদের রক্ষা করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করুন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপজুড়ে গুদামগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত বিতরণের জন্য হাজার হাজার খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর