বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে বাসার সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

গাজীপুর প্রতিনিধি: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


গাজীপুরের জয়দেবপুর থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান মোড় সড়কের উপর থেকে এই চুরির ঘটনাটি ঘটে।

চুরি হওয়া মটরসাইকেলটি পালসার ব্র‍্যান্ডের ১৫০ সিসি গাড়ি। যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল – ১১৪৮১০

এ ঘটনার ভুক্তভোগী জোনায়েদ রুবেল বলেন, আমি আমার পালসার ১৫০ সিসি গাড়িটি বাসার নিচে রেখে রুমে ঢুকি। কয়েক মিনিট পর বেড়িয়ে দেখি গাড়িটা আর নেই।

মাত্র কয়েকদিনের ব্যাবধানে এই সড়ক থেকে একাধিক মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, “বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এমন কোন দৃষ্টান্ত নেই যে চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আশা এই ঘটনায় প্রশাসনের জোড়ালো ভূমিকা দেখতে পাবো”

স্থানীয় আরেক বাসিন্দা হাসিব খান বলেন, নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি তবে কোথায় যাবো। শুধু মটরসাইকেল চুরিই নয়, বাসায় ঢুকে গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনাও সম্প্রতি আশংকাজনকহারে বেড়েছে। কতৃপক্ষের নিরব ভূমিকাই এর অন্যতম কারন।

এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মটরসাইকেল চুরির খবর পাওয়া মাত্রই থানার একটি স্পেশাল টিম মাঠে নেমেছে। তাছাড়া প্রতিটি স্টেশনে বার্তা দিয়ে রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর