বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভৈরবে উপকূল এক্সপ্রেস ট্রেনে আক্রমণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫


ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ কর্তৃক গতরাতে যৌথ অভিযান পরিচালনা করে পাথর নিক্ষেপকারী তিনজনকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৮অক্টোবর) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-মো.সাজন (১৬), মো.ফাহিম (১৭) ও মো. আরমান (১৬)।

আনোয়ার হোসেন বলেন, ভৈরব স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ কর্তৃক গতরাতে যৌথ অভিযান পরিচালনা করে পাথর নিক্ষেপকারী তিনজন গ্রেফতার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ ভৈরব রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল ভৈরব রেলওয়ে স্টেশনে ভৈরবকে জেলা ঘোষনার দাবিতে রেলপথ অবরোধের এক পর্যায়ে বিক্ষোভকারী কর্তৃক উপকূল এক্সপ্রেস ট্রেনে এলোপাতাড়ি ইট পাথর নিক্ষেপ করে ট্রেন ও যাত্রী সাধারনের ক্ষতিসাধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর