শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫


রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,জসিম (২২), আরমান (২৫), ছোট্টো (২৪), আজগর (২৮), মিঠু (২৮),
রিসাতুল হক প্রান্তিক (৩১), রিয়াদ (২১), পাভেল (১৯), পলাশ (২৫), অমিত (২০), সুমন (২৫), আদর (১৯), রুবেল (২৭), রাসেল (২৮),রাসেল (২৭) ও মানিক (২৪)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩ জন, দূস্যতা মামলায় ২ জন, মাদক মামলায় ৫ জন, পরোয়ানা ৪ জন,
ডিএমপি ভুক্ত ১জন।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (২৭ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর