
কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরদোরতা গ্রামের মৃত দানেজ আলী শেখ এর পুত্র বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৫) গতকাল ১৫ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থ জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।ইন্না – রাজিউন। ১৬ ফেব্রুয়ারি সকালে মরহুমের জানাজা কাজিপুর উপজেলার তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় ।
এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন কে গার্ড অফ অনার প্রদান করে কাজিপুর প্রশাসনে পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান ও থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ অনার গার্ড পার্টি গার্ড অফ অনার প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা। মকবুল হোসেন গাইবান্ধা জেলা হতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (এএসআই এবি) ছিলেন। জানাযায় অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।