শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু : ভূমিমন্ত্রী প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থাকতে হবে -টুকু ঠিকাদার উধাও আড়াই বছর আটকে আছে খোকসার সংস্কার কাজ, বিপাকে চার ইউনিয়নের মানুষ খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রিপন হোসেনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গার হরিনচড়ায় ‘নিউ ফুড ভিলেজ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন দুর্গাপুজার সময় বিদ্যুত বিভ্রাট হবে না বিদ্যুতমন্ত্রী টুকু হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু রাত পোহালেই শুরু হবে ষষ্ঠী পূজা; ৮৩৬ মন্ডপে বাঁজবে ঢাক ও কাঁশির শব্দ কাজিপুরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দুটি  দোকানে অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অলিনের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
-অলিনের সেঞ্চুরিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারাল বাংলাদেশ। ছবি: বিসিবি

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস খেললেন কালাম সিদ্দিকি অলিন। তার সেঞ্চুরির ওপর ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে নির্ধারিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৬৫ রান। জবাবে ৪৬ ওভার শেষে আলো স্বল্পতার কারণে খেলা থেমে যায়। তখন ডিএলএস হিসাব অনুযায়ী ৫ রানের জয় পায় বাংলাদেশ।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও জাওয়াফ আবরার সাজঘরে ফেরেন। তামিম কোনো রান না করেই আউট হন, আর আবরার ৭ বলে ১০ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ওয়াহিদুল্লাহ জাদরানের বলে।

তৃতীয় উইকেটে রিফাত বেগের (২৬) সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলের হাল ধরেন অলিন। তবে ইনিংস বড় করতে না পারলে সেই জুটিও ভাঙে। এরপর চতুর্থ উইকেটে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন অলিন।

অলিন ১১৯ বল মোকাবিলায় ১১ চার মেরে খেলেন ১০১ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি ইনিংস। তার বিদায়ের পর রিজান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৯৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার দৌড়ে ছিলেন তিনিও।

এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ইনিংসে উজাইরুল্লাহ নিয়াজাই একাই লড়াই করেছেন। ইনিংসের শুরুতে কয়েকটি ছোট জুটি গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি অন্যরা। উজাইরুল্লাহ ১৩৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন, ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। রিজান হোসেন পেয়েছেন ২টি উইকেট।

এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর