রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,শ্রাবন শেখ (২৬), ওসমান আমিন জয় (২৭), রাসেল হীরা (২৪), সেলিম ভাইয়া সেলিম (৩৫), সাদ্দাম (২৭), সাহিল (১৮), আরজু (৪৫), নাদির (৪৬), মনিরুল মনারুল (২২), ভোলা (৩০), মজনু মন্ডল (৪৮), শামীম (৩৫), রফিক (৩৭), আলাউদ্দিন (২৭),
মহিবুর রহমান তৌফিক (১৯), এরশাদ সাজু (২৫), মোহাম্মদ রাজ (২০), রুবেল (৩০),
আশরাফুল (৩০), সুমন (২৯), জালাল (২৮),
জুম্মন (২১) ও সজীব চন্দ্র দেবনাথ (৩০)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ১ জন,
পরোয়ানা -৭ জন ( পরোয়ানা তামিল ১৪ টি),
অন্যান্য আইনে ১৫ জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,রোহান খাঁন রাসেল (৩০), মারুফ (৩৫),
হাসান (২৩), মো. রায়হান (২২), মো. রোমান (২৪), মো. হৃদয় শেখ( ২২), মো. শাকিল হোসেন (২০) ও মো. কবির হোসেন ( বয়স উল্লেখ নাই)

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল রবিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর