বাংলাদেশ এ মুহূর্তে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। অবশ্য ডারউইন টেস্ট জেতার আগেই শীর্ষ চারে ছিল টাইগাররা। অজিদের হারিয়ে অবস্থান আরও মজবুত করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন আসরে আরও পড়ুন
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চালক ও দুধ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নাটোর জেলার
২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
সেবাবান্ধব ও জনমুখী পুলিশ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সোমবার (১৭ আগস্ট) প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে
ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর থানার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ
রাজশাহীর চারঘাটে নন্দনগাছি ডিগ্রি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোষ্টকে কেন্দ্র করে এলাকায় ব্যপক আলোচনা সমালোচনা ও উত্তেজোনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। কলেজ সুত্রে জানা যায়, ১৫ আগষ্ট উপলক্ষে দেওয়া একটি ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহনকারী অত্র কলেজের ছাত্রদল সাধারন শিক্ষার্থীরা শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি জানান। কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান বলেন সংশ্লিষ্ট পোষ্টটি তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। তবে শিক্ষিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত সোহেলী আক্তার ২০১৩ সালে কলেজের গার্হস্থ্য অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি অত্র কলেজের সাবেক প্রিন্সিপাল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইফূল ইসলাম দুলালের কন্যা। কলেজ প্রশাসনের একটি সূত্র জানায় উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে থাকলেও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।