রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭০ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয় শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকায় চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সেই জেরে রুবেল (২০) ও মানিক (১৮) নামে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় তেরবাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তেরবাড়িয়া গুচ্ছগ্রামে বসবাসরত চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামের অজিতের ছেলে মনিরুল ইসলাম ও সাইদুল নামের দুই যুবক রুবেল ও মানিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাদের একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেল ও মানিককে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তাদের স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তারা বগুড়া চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, অভিযুক্ত মনিরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নুর বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ছবিতে অভিযুক্ত মনিরুল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর