সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন কামারখন্দে জাতীয় পল্লী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি সিরাজগঞ্জের সলঙ্গায় হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করা হয়েছে।

এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ দুইজনকে আটক করা হয়। সোমবার (৯ মার্চ ) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কর্ণফুলি নদী দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামে প্রবেশ করবে।

এর ভিত্তিতে রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়।

একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর