বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে মাইকিং ছাড়াই ‘গোপন’ নিলামের অভিযোগ নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে জয়পুরহাটে হঠাৎ শিশু ডায়রিয়ার প্রকোপ, দুই দিনেই ভর্তি শতাধিক কুড়িগ্রাম সদর হাসপাতাল নিয়োগ আয়া, ওয়ার্ডবয় কাজ করেন প্রশাসনিক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫ পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬



ফেসবুক হ্যাক করে ব্যক্তিগত ছবি হাতিয়ে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫)। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার মির্জানগরে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতারক চক্রের সদস্য।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট প্রিন্সকে গ্রেফতার করে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এক ভুক্তভোগীর ঢাকার আশুলিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তদন্তকালে প্রিন্সকে শনাক্ত করা হয়। পরে সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারক চক্রের কৌশল সম্পর্কে বিশেষ পুলিশ সুপার জসীম জানান, ফেসবুকে একটি নির্দিষ্ট আইডিকে লক্ষ্যবস্তু করে সুকৌশলে নিজেদের আয়ত্তে এনে সেখান থেকে ব্ল্যাকমেইলিং করার মতো বিভিন্ন উপাদান সংগ্রহ করেন চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীকে মান-সম্মান ক্ষুণ্ন করার চাপে রেখে ধাপে ধাপে অর্থ আদায় করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ২০২৫ সালের মার্চের মাঝামাঝি সময়ে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এক ভুক্তভোগীকে নক দিয়ে তার ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ক্রমাগত হুমকি দিয়ে তার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

গ্রেফতার প্রিন্স প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়া এবং পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে জানতে তাকে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান বিশেষ পুলিশ সুপার জসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর