বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্স অভিযান, মালিকের কারাদণ্ড ও জরিমানা ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে

মোঃবুলবুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দুর্নীতির একাধিক অভিযোগে আলোচিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক শরীফ হাসানকে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে। গত ২৯ মার্চ তিনি কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসেবে যোগ দেন। তবে তার যোগদানকে ঘিরে জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ শাখায় কর্মরত অবস্থায় শরীফ হাসানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, স্বজনপ্রীতির মাধ্যমে উচ্চপরিমাণ ঋণ বিতরণ, সিসি ঋণের বিপরীতে উৎকোচ গ্রহণ এবং প্রভাব খাটিয়ে জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তদন্ত সাপেক্ষে তাকে প্রথমে ওএসডি করা হয়। পরে গত ১৬ মার্চ তাকে কুড়িগ্রাম ডিজিএম কার্যালয়ে বদলি করা হয়।
কুড়িগ্রামে তার যোগদানের পরপরই গণমাধ্যমে প্রকাশিত পুরোনো প্রতিবেদন ঘিরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে জেলা সদর থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

কুড়িগ্রাম গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশীদ আলী বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তার কুড়িগ্রামে পদায়ন অনাকাঙ্ক্ষিত। এতে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আমরা তার দ্রুত অপসারণ চাই।”

জেলার কয়েকজন সমাজকর্মী ও ব্যাংক গ্রাহক জানান, কুড়িগ্রাম একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার উপস্থিতি তারা মেনে নিতে পারছেন না। দ্রুত তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে শরীফ হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম মো. মামুনুর রশিদ হেলালী বলেন, “শরীফ হাসান নামে একজন কর্মকর্তা সম্প্রতি যোগদান করেছেন। তার বিষয়ে পূর্ণাঙ্গ নথি এখনো আমাদের কাছে আসেনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তীতে মন্তব্য করা সম্ভব হবে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন এবং বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর