রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধবিরতির সময়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র এবার বিয়ের আসরেও ‘ভাইকিং রো’তে মাতালেন হালান্ড পুঁজিবাজারে সূচকের পতন জাতীয় পার্টির আয় ২.৬৬ কোটি, খরচ ১.৮৮ কোটি বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল কাজিপুরে সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আবু বক্কর-সম্পাদক শামীম কাদির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে পরিবেশবিধি লঙ্ঘন: দুই ইটভাটায় ৯ লাখ জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসজুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এদিকে ভুইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর