মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিএনপি নেতার পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন  মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর

গোপালগঞ্জ প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জে তিন ইট ভাটাকে নয় লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।

এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এ অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ারসার্ভিস সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি স্কেভেটর/পেলোডারের সাহায্যে ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে নয় লাখ  টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর