মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ অনুরোধ জানান তিনি।

শনিবার বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ অনুরোধটি জানান উপদেষ্টা।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরও কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর