সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাগরিকার ২২ গজে চার-ছক্কা আর উইকেট পড়ার দৃশ্য দেখতে টিকিট কেটেছিলেন দর্শকরা। কিন্তু বেরসিক বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি একটি বলও। চট্টগ্রামে খেলা দেখতে এসে তাই আশাভঙ্গ হলো দর্শকদের।

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। বুধবার বিকেল ৪টার পর ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা।

অবশ্য দর্শকদের জন্য সুখবর আছে। যারা দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য অনলাইনে টিকিট ক্রয় করেছিলেন, তারা নীতিমালা অনুযায়ী টাকা ফেরত পাবেন। বিসিবির এই ঘোষণায় দর্শকদের আক্ষেপ-হতাশা কিছুটা হলেও দূর হবে।

এর আগে, গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর