মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেল চোর মাথা উঁচু করে দ্রুত ফিরব : আনন্দবাজারকে শেখ হাসিনা বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেল চোর

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় কুলখানি অনুষ্ঠানের মধ্যে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় অভিযুক্তকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবক রাসেল জানান, মৃত আলাউদ্দিনের বাড়িতে কুলখানি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে বেলতলা গ্রামের ইকলাসের ১৫০ সিসি এফজেডএস মোটরসাইকেলটি চুরির চেষ্টা করা হয়।

অভিযোগ উঠেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লাল মিয়ার ছেলে নাঈম হোসেন এবং মহিষমারী গ্রামের হান্নান আলীর ছেলে সোহেল মিলে মোটরসাইকেলটির তালা ভাঙার চেষ্টা করেন। প্রথমে সোহেল চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নাঈম তালা ভাঙার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরিস্থিতি বুঝতে পেরে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় জনতা নাঈম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন এলাকাবাসী।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাবা হান্নান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাতে আটক নাঈম হোসেনকে থানায় নিয়ে আসে। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মোটরসাইকেলের মালিক ইকলাস হোসেন বলেন, আমার মোটরসাইকেলের তালা ভাঙতে দেখে সন্দেহ করি। পরে তাকে আটক করলে বিভিন্ন চুরির কথা বলে। আমরা চাই এলাকায় যেন এসব অপরাধ বন্ধ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর