মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬



বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (৩০ মে) এক বার্তায় সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ শ্রদ্ধা জানান।

এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস, দেশপ্রেম ও নেতৃত্বের মাধ্যমে জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধকালীন বীরপূর্ণ ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন ও পূনর্গঠনে তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভর অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমুখী কর্মধারা থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং মহান আল্লাহর কাছে জিয়াউর রহমানের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর