বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুবলারচরে পুণ্য স্নানে শেষ হলো রাস উৎসব

খুলনা প্রতিনিধি : / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সুন্দরবনের দুবলারচরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী রাস উৎসব। বুধবার ভোরে বঙ্গোপসাগরের তীরে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জোয়ারের টানে বাড়তে থাকে সাগরের পানি। তখন হাজারো নারী-পুরুষ নৌযান থেকে নেমে দলে দলে ছুটে যান সাগর তীরে। সারিবদ্ধভাবে বসে তাঁরা উপাসনা ও ভজন-কীর্তনে অংশ নেন। এরপর পুণ্যস্নান শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাস পূজা। ওই পূজা ও স্নানে অংশ নিতে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন দুবলারচরে।

প্রতিবছর রাসপূজাকে ঘিরে দুবলারচরের আলোরকোলে বসে ঐতিহ্যবাহী রাস মেলা। এ বছর আনুষ্ঠানিক অনুমতি না থাকলেও পুণ্যার্থীদের পদচারণায় মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন, আর ঢাক-ঢোল, শঙ্খ আর শাকের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই উৎসব রাসপূর্ণিমার তিথিতে পালিত হয়। অসংখ্য পুণ্যার্থী সমুদ্রস্নান করে সূর্যোদয় দেখেন এবং সমুদ্রের জলে ফল ভাসিয়ে ভক্তি নিবেদন করেন। কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে ভজন-কীর্তন পরিবেশন করেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই স্মৃতিতেই দুবলারচরে প্রতি বছর পালিত হয় রাস উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর