শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে দুই দিনে চারটি অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
-প্রতীকী ছবি।

কক্সবাজারে গত দুই দিনে (বুধবার ও বৃহস্পতিবার) চারটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাথা ও পা-বিহীন একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে মরদেহটি ভেসে আসে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

বিচকর্মী খোরশেদ আলম জানান, রাতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের পানির কিনারা থেকে উপরে উঠে যেতে অনুরোধ করা হচ্ছিল। এ সময় পানিতে ভেসে থাকা অর্ধগলিত মরদেহটি তাদের চোখে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ  জানায়, মরদেহটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে এটি নারী নাকি পুরুষের মরদেহ, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সাগর তীর এলাকা থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। যেগুলোর অধিকাংশ পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। এদের পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর