বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বছরে সাড়ে ৬ কোটি চকোলেট সাবাড় করেন এমিরেটসের যাত্রীরা

অনলাইন ডেস্ক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আকাশে ওড়ার পাশাপাশি মিষ্টিমুখ করতেও বেশ ভালোবাসেন দুবাইভিত্তিক উড়োজাহাজ সংস্থা এমিরেটসের যাত্রীরা। এক বছরে তারা বিমানটিতে বসে প্রায় সাড়ে ৬ কোটি পিস প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট খেয়েছেন। বিশ্ব চকোলেট দিবস উপলক্ষে সম্প্রতি এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এমিরেটস জানিয়েছে, প্রতি বছর তাদের ফ্লাইটে যাত্রীদের জন্য ৬ কোটি ৪০ লাখের বেশি চকোলেট পরিবেশন করা হয়। শুধু চকোলেটই নয়, এর পাশাপাশি বিমানটিতে প্রতি বছর প্রায় ২ কোটি ৬০ লাখ চকোলেটের তৈরি ডেজার্ট বা মিষ্টিজাতীয় খাবার পরিবেশন করা হচ্ছে বিশ্বব্যাপী। আকাশপথে এই চকোলেটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যার প্রমাণ মেলে তাদের পরিসংখ্যান থেকে, যেখানে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় চলতি বছর চকোলেটের ব্যবহার বেড়েছে প্রায় ৪০ লাখ পিস।

বিমানের সব শ্রেণির যাত্রীদের কথা মাথায় রেখেই এই আয়োজন করে থাকে এমিরেটস। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস কিংবা ফার্স্ট ক্লাস; সব রুটের সব শ্রেণির যাত্রীদের জন্যই বিশেষ চকোলেটের ব্যবস্থা রাখে এই উড়োজাহাজ সংস্থাটি। আর বিশাল এই চাহিদা মেটাতে বিপুল পরিমাণ কাঁচামালও ব্যবহার করতে হয় তাদের। উড়োজাহাজে ডেজার্ট বা মিষ্টি তৈরিতে বছরে প্রায় ২ লাখ ৬০ হাজার কেজি চকোলেটের কাঁচামাল প্রয়োজন পড়ে। পুরো চকোলেট ও ডেজার্ট কর্মযজ্ঞটি সুচারুভাবে পরিচালনার জন্য নিয়োজিত রয়েছেন ২৫০ জন দক্ষ পেস্ট্রি ও বেকারি শেফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর