শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কামারখন্দ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জড়িত সকল আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারোটা কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়।

হাজী কোরপ আলী কলেজ সহ অন্যান্য কলেজের কামারখন্দ ছাত্র সমাজ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দে মাদ্রাসা শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে ধর্ষণকারী এবং ধর্ষণের সাথে যারা জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির করতে হবে। একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহবান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আল আমিন, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদল নেতা শামীম সরকার প্রমুখ।

উল্লেখ্য ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)।

ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামি সহ ৪জনকে গ্রেফতার করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর