বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চার বছরের চুক্তিতে ইতালির নতুন কোচ হচ্ছেন পিরলো

অনলাইন ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
-আন্দ্রে পিরলো।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো।

৪৭ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিরলো। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ ছিলেন তিনি। তার অধীনেই ক্লাবটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছিল।

পিরলোর সঙ্গে চুক্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। রয়টার্সের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ ইতালির দায়িত্ব নিতে রাজি হননি।

গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন ইতালির তৎকালীন প্রধান কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করে এফআইজিসি।

পিরলো ও গার্দিওলার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত ইতালির দায়িত্ব যাচ্ছে দেশটিরই বিশ্বকাপজয়ী সাবেক তারকা আন্দ্রে পিরলোর হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর