রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেষ বলে ছক্কায় এলপিএলে দারুণ শুরু হৃদয়ের

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
- সংগৃহীত ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়ালেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যার শেষটা করেন দুর্দান্ত এক ছক্কায়।

রবিবারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় জাফনা কিংস। শেষ ওভারে পেসার নুয়ান থুশারার বলে ইয়র্কারের চেষ্টা ব্যর্থ হলে সেটিকে সীমানার বাইরে পাঠিয়ে দেন হৃদয়। ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের কাছাকাছি পৌঁছে দেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে জাফনা। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার কামিল মিশারা ও আভিশকা ফার্নান্দো। প্রথম উইকেটে তারা যোগ করেন ৭৭ বলে ১২৯ রান।

মিশারা ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৭৮ রান করেন। অন্যদিকে আভিশকা ১০ চার ও ২ ছক্কায় ৩৬ বলে তুলে নেন ৬৬ রান।

১৩তম ওভারে আভিশকা বিদায় নেওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। শুরুতে দেখে-শুনে খেললেও শেষ দিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। প্রথম ১৪ বলে তার সংগ্রহ ছিল ১৪ রান।

এরপর ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির লো ফুল টস বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে প্রথম বাউন্ডারি পান হৃদয়। শেষ ওভারে থুশারার প্রথম বলেই ফাইন লেগ দিয়ে আরেকটি চার মারেন তিনি। একই ওভারে তিনটি দুই রান নেওয়ার পর শেষ বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করেন বাংলাদেশের এই ব্যাটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর