বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: এক্স থেকে উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট ব্র্যাক ইপিএলে গ্রাহকের মানি লন্ডারিং অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বিশ্বজুড়ে ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিএমডব্লিউর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অফিসে বসে বিতর্কিত লেনদেন, টাঙ্গাইলের এডিসির ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজ সরকারি কার্যালয়ে বসে মদ কেনার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত নিজ কক্ষে বসেই মানিব্যাগ থেকে টাকা বের করে কেরু অ্যান্ড কোম্পানির মদ কেনার জন্য অন্য একজনের হাতে তুলে দিচ্ছেন।

এ ঘটনা সামনে আসতেই পুরো জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তকে তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন ব্যান্ডের মদ সম্পর্কে আলোচনা করতে দেখা যায়। আলোচনার একপর্যায়ে তিনি নিজের মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে মদ কেনার উদ্দেশ্যে কারও হাতে তুলে দেন।

কেবল কার্যালয়ে মদের টাকা লেনদেনই নয়, এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার সরকারি বাসভবনে নিয়মিত মাদক সেবনের গুরুতর অভিযোগও রয়েছে।

জেলা প্রশাসনের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী ক্ষোভ প্রকাশ করে জানান, সঞ্জয় কুমার মহন্তের মতো একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে তার কক্ষে বসে মদ কেনার জন্য টাকা দিতে পারেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্মচারীরা আরও অভিযোগ করেন, মদ লেনদেনের পাশাপাশি আর্থিক অনিয়মের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি টাঙ্গাইল পৌরসভার কয়েকজন ঠিকাদার কোনো কাজ না করেই বিল নেওয়ার জন্য এই কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে দাবি করেন তারা।

এদিকে ভিডিও ভাইরাল ও নানা অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর