রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪ সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার অর্থাভাবে অনিশ্চিত ছিল দৃষ্টি প্রতিবন্ধী ইতির বিশ্ববিদ্যালয়জীবন, পাশে দাঁড়ালেন কায়েস দ্য পিপলস নিউজে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল সেই শিশু তাসফিয়া কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ছাত্রীকে ধর্ষণ ও বাবার আত্মহত্যা: প্রধান আসামি সাভারে গ্রেফতার নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি।

হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগচি জানান, হরমুজ প্রণালির বর্তমান নৌপথগুলো পরিবর্তন করে নতুন কিছু রুট নির্ধারণের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা বর্তমানে প্রয়োজনীয় মানচিত্র তৈরির কাজ করছেন।

আরাগচি বলেন,‘এর অর্থ অবশ্যই এই নয় যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হচ্ছে।’ তিনি জানান, প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে এসব শর্তের বিষয়টি জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সঙ্গে চলমান আলোচনা পুরোপুরি কারিগরি ও আইনি বিষয়ক। মূলত ১৯৬৮ সালে নির্ধারিত সামুদ্রিক নৌপথগুলো পর্যালোচনা করে নতুন রুট নির্ধারণ করাই আলোচনার উদ্দেশ্য।

সাম্প্রতিক যুদ্ধের কারণে বিদ্যমান নৌপথগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে ইরান ও ওমানের বিশেষজ্ঞরা নতুন রুট নির্ধারণে কাজ করছেন।

আরাগচির ভাষ্য অনুযায়ী,  নতুন নৌপথগুলো চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে সেগুলোই ব্যবহার করা হবে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর