বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ভুয়া মেজর পরিচয়ে মোবাইল ছিনতাইকালে চোর আটক পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক শেরপুরে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা সৌদি আরবে হামলা: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত মন্দিরে মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি, দম্পতি গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮ কাজিপুরে দুর্গাপূজা মণ্ডপে সরকারি চাল বিতরণ খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের জাকারিয়া

পটুয়াখালী প্রতিনিধি : / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ মো. নূর উদ্দিন জাকারিয়া। বুধবার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম হন জাকারিয়া। তার এই সাফল্যের খবর বৃহস্পতিবার বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের বাড়িতে পৌঁছালে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজনও তাঁর বাড়িতে ভিড় করেন।

নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ কারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় যান জাকারিয়া। সেখানে একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে পবিত্র কোরআনের হাফেজ হন তিনি।

পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য ঢাকার ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন জাকারিয়া। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেন।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জনের খবরে তার নিজ গ্রামসহ পুরো বাউফলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাউফলের গর্ব হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় তিনি জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর