মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাকরির প্রলোভনে বেকারদের পকেট কাটতো চক্রটি, অবশেষে ৬ জনের সাজা

নিজস্ব প্রতিবেদকঃ / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল ‘ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর ভাটারায় প্রতিষ্ঠাটির ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম আজাদ (২৩), ইকবাল হোসেন (২৭), মাসুদ রানা (৪৫), মো. হাসান (৩০), আফসান আহাম্মেদ স্বপন (২৩) ও কবির হোসেন (৩১)।

সোমবার (২৪ আগস্ট) র‍্যাব-১ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভাটারা থানার কুড়িল এলাকায় র‍্যাব-১ সদর কোম্পানির বিশেষ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। ড্রাগন শেল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড দীর্ঘদিন ধরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেকার তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম আরও জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল কালাম আজাদকে ছয় মাস, ইকবাল হোসেনকে দুই মাস, মাসুদ রানা ও মো. হাসানকে ১৫ দিন এবং আফসান আহাম্মেদ স্বপন ও কবির হোসেনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে সেটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর