দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ছানু চন্দ্র রায় ওই এলাকার প্রবীণ চন্দ্র রায়ের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ছানু চন্দ্র রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। পরে ইয়াবাসহ থানা পুলিশের হাতে আটক হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন