রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, উন্নত চিকিৎসার  জন্য নেওয়া হলো ঢাকায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী আজ স্ত্রীর প্রশংসা দিবস, ভালোবাসা প্রকাশ করতে পারেন যেভাবে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ পশ্চিম এশিয়ার সংঘাতেও অটুট ভারতীয় অর্থনীতি, ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের লংমার্চের মধ্যেই জামায়াতের ৩৪ এমপির একসঙ্গে বিদেশ সফর, আলোচনা-কৌতূহল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী নগরীর সিরোইল বাস টার্মিনালে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে যমুনা বাস কাউন্টারে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাউন্টারের স্টাফ আলাউদ্দিনের অভিযোগ, সুজন, তাঁর ভাই রিপন, রকি ও ফিরোজ কাউন্টারে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও আরও তিন স্টাফকে মারধর করা হয়। এ সময় কাউন্টারের চেয়ারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর এবং কাউন্টারে থাকা আনুমানিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা লুট করা হয় বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের ক্যামেরার সামনে দেওয়া বক্তব্যে আলাউদ্দিন অভিযুক্তদের নাম উল্লেখ করেন।

তবে অভিযোগের বিষয়ে সুজন, রিপন, রকি ও ফিরোজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।

কাউন্টার মালিক নিজাম ও রাজিব হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় অভিযোগ করার কথা জানান। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর