মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার মহান খলিফা হজরত আবু বকর (রা.) নামাজ পড়ে মহাসড়কে হাটছিলেন, ট্রাক চাপায় প্রান গেল দুজনের গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কার খেলা, বাংলাদেশের ম্যাচ নিয়েও শঙ্কা

অনলাইন ডেস্ক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে একের পর এক কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গতকাল বৃষ্টিতে দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। এবার শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের ম্যাচ নিয়েও।

আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে সেই ম্যাচও পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকালেও নাগোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ খুব বেশি মেঘলা না থাকলেও বৃষ্টির কারণে আউটফিল্ড শুকিয়ে খেলা উপযোগী করে তোলা কঠিন হয়ে পড়েছে।

র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে নির্ধারিত ম্যাচটি না হলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচও আবহাওয়া বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে পাকিস্তান। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।

২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে পুরুষ ক্রিকেট দল। এবার পূর্ণ শক্তির জাতীয় দল আসায় অন্তত ফাইনালে ওঠার প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু জাপানের আবহাওয়া সেই প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর