মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন। জেলার পাঁচবিবিতে ১৩ বছর বয়সি অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একি সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর-২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত হামিদুল শেখ উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামে ওই স্কুলছাত্রী তার নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ মুখে ওড়না চাপা দিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এঘটনার প্রায় ৫ মাস পর ওই স্কুলছাত্রী গর্ভবতী হওয়ায় বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত হামিদুল শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় প্রদান।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) এ্যাড: রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড: হেনা কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর