সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অক্টোবরে নতুন পণ্য আনতে পারে অ্যাপল, নজরে ম্যাকবুক আল্ট্রা

অনলাইন ডেস্ক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
-সংগৃহীত ছবি।

অক্টোবরে দুই দফায় নতুন পণ্য ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সম্ভাব্য তালিকায় রয়েছে নতুন ম্যাক, হোমপড মিনি, অ্যাপল টিভি ও আইপ্যাড মিনি। তবে পণ্যের সম্পূর্ণ তালিকা কিংবা তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমরসের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবরের দিকে স্মার্ট হোম পণ্য উন্মোচন করতে পারে অ্যাপল। এরপর মাসের শেষ সপ্তাহে আসতে পারে আরও কিছু পণ্যের ঘোষণা।

ব্লুমবার্গের মার্ক গারম্যানও সম্প্রতি একই ধরনের তথ্য দিয়েছেন। তার দাবি, ১৩ অক্টোবর পর্দাযুক্ত নতুন স্মার্ট হোম হাব, হোমপড মিনির হালনাগাদ সংস্করণ এবং নতুন অ্যাপল টিভি ফোরকে আসতে পারে।

তবে এসব পণ্য আলাদা অনুষ্ঠানে উন্মোচন করা হবে কি না, তা স্পষ্ট নয়। ভিডিও ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও ঘোষণা আসতে পারে। অতীতে দুই পদ্ধতিই ব্যবহার করেছে অ্যাপল।

মাসের শেষ দফার ঘোষণায় গুরুত্ব পেতে পারে নতুন ম্যাক। আলোচনায় রয়েছে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলা ম্যাকবুক আল্ট্রা মডেলগুলো। এগুলোতে ওএলইডি পর্দা এবং আরও পাতলা ও হালকা নকশা থাকতে পারে। এম৬ চিপযুক্ত ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো ও আইম্যাকও আসতে পারে।

অ্যাপল অবশ্য আলাদাভাবে নিশ্চিত করেছে, অক্টোবরের শেষ দিকে এম৫ আল্ট্রা চিপের উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাক স্টুডিও আসছে। এতে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট র‍্যাম থাকবে। তবে এটি শেষ সপ্তাহের সম্ভাব্য ঘোষণার অংশ হবে কি না, জানা যায়নি।

এ মাসে নতুন আইপ্যাড মিনিও আসতে পারে। এতে ওএলইডি পর্দা, এ২০ প্রো চিপ, আড়াআড়িভাবে ব্যবহারের উপযোগী সামনের ক্যামেরা এবং নতুনভাবে সাজানো স্পিকার ব্যবস্থা থাকার কথা। আইপ্যাড মিনির ঘোষণার সময়ও অনিশ্চিত। এটি স্মার্ট হোম পণ্যের সঙ্গে, মাসের শেষ সপ্তাহে কিংবা আলাদাভাবে উন্মোচিত হতে পারে। এসব প্রস্তুতির পাশাপাশি ২৩ অক্টোবর আইফোন ডুও বিক্রি শুরুর প্রস্তুতিও নিচ্ছে অ্যাপল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর