শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক সুন্দরবন বাঁচিয়ে ইকো-ট্যুরিজম রক্ষার আকুতি: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি উদ্যোক্তাদের নওগাঁয় কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান? ফেনীতে ১৩০ বোতল বিদেশি মদসহ আটক ৩ বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২ লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ৬ দিনে আটক ৯১৭
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের অভিযোগ, ছেলেসহ বাবা গ্রেফতার

নাটোর প্রতিনিধি : / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের তরুণ শান্ত আলীর বিরুদ্ধে।

বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে মোবাইল ফোনে ‘বিয়ে’ করে তারা স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখছিলেন।

পুলিশের ভাষ্য, এ সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখ টাকার বেশি নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন বলে মনে করছিলেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর