মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও অডিট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫



সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)-এর তিন দিনব্যাপী অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২১ অক্টোবর শুরু হয়ে আজ ২৩ অক্টোবর এই অডিট কার্যক্রম শেষ হয়।

অডিট পরিচালনা করেন ICAO Global Aviation Training (GAT) তথা Trainair Plus-এর অডিটর মি. হার্ভে টুরন (Harvey Touron)। তিনি অডিট চলাকালীন সিভিল এভিয়েশন একাডেমির টেকনিক্যাল কোর্স পরিচালনা পদ্ধতি, কারিকুলাম, সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষণে ব্যবহৃত টেকনিক্যাল যন্ত্রপাতি ও বিভিন্ন সিমুলেটর ইকুইপমেন্টের আপডেটসহ পুরো প্রশিক্ষণ কাঠামো নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

অডিটে একাডেমির কোর্সসমূহ আন্তর্জাতিক মান, নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত দিক বিশ্লেষণ করা হয়। ICAO সার্টিফায়েড ইন্সট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে একাডেমির বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি টিম অডিট কার্যক্রমে অংশ নেয়।

অডিট শেষে মি. হার্ভে টুরন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য যুগোপযোগী ট্রেনিং-নিড-এনালাইসিস পরিচালনার পরামর্শ দেন।

বেবিচক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই অডিটের মাধ্যমে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষকদের দক্ষতা আরও উন্নত হবে। অডিটে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে একাডেমির উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হবে।

উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম ICAO TRAINAIR PLUS-এর গোল্ড মেম্বার হিসেবে স্বীকৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর