বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই: বিমানমন্ত্রী মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ হৃদরোগ হাসপাতালে ইয়াবাসহ চোর আটক, পুলিশে সোপর্দ সুন্দরবনের রিসোর্ট ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত  শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বাবা-মা হারানো তানভীর এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম, জেলায় চতুর্থ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হৃদরোগ হাসপাতালে ইয়াবাসহ চোর আটক, পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ সুমন (২৬) নামের এক মাদকসেবী ও চোরকে আটক করা হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে জানিয়েছেন হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক।

তিনি বলেন, নিয়মিত দায়িত্ব পালন ও অভিযানের সময় হাসপাতালের মূল ফটকের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সুমনকে (২৬) আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমিনুল হক বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে ধৃত ব্যক্তিকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর