বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
থার্ড টার্মিনাল চালুর পর টার্মিনাল ১ ও ২ বন্ধ হলেও সমস্যা নেই: বিমানমন্ত্রী মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬ হৃদরোগ হাসপাতালে ইয়াবাসহ চোর আটক, পুলিশে সোপর্দ সুন্দরবনের রিসোর্ট ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক কাজিপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত  শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বাবা-মা হারানো তানভীর এইচএসসিতে শেরপুরে মানবিকে প্রথম, জেলায় চতুর্থ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল: মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জন গ্রেফতার।

এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ১৪,
দ্রুত বিচার আইনে ১,চুরি মামলায় ১,
পরোয়ানা ২ জন( পরোয়ানা তামিল সংখ্যা -৪ টি) এবং ডিএমপি ১৮ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-স্বপন (৩২), মোস্তাকিন (২১), সোহাগ (২৭), মাহবুব হাসান (৪০), রাশিদুল ইসলাম রাব্বি (২৩), মেহেদী হাসান মুন্না (১৮), আসিফ (২৬), হোসেন আলী (২৫), তরিকুল (২৩), আশিক (১৯), রাসেল (২৭), নোমান (২৬), শাকিব (২০), নুর আলম (১৯), আব্দুল খালেক (২১), আব্দুর রহমান (১৯), শরীফ (১৯), আবির (১৯), শুভ (২১), বিজয় (১৯), জিসান (১৯), হৃদয় (১৮), সুন্নত (২০), ইমন (২৪), মিরাজ (২৫), সিরাজ (৪০), হীরা (২৫), মোবারক (২০), নকিব (৪২), হোসাইন (২১), আহসান (৪৫), রাজু (৩৫), তামিম (২৪), নাসির (২২), দিগন্ত (২২) ও কবির (১৯)।

এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট,৫ পুরিয়া গাঁজা,১৭ পাতা হেরোইনসহ প্লে- কার্ড ৩ টি উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (৩ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর