সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ২০-৩০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা-হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাত ২০-৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১০ নভেম্বর রাতে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার  এসআই মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর-২২।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাড়াগামী সড়কে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০-৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তাদের গ্রেপ্তারের চেষ্টা করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
‎
‎এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর