মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার

বরগুনা প্রতিনিধি : / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জালে প্যাঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য ‘টাইগার জাকির’ সাপটি উদ্ধার করেন।

জাকির বলেন, ‘সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম আমাকে জানায়, টেংরা খালে জালে প্যাঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে প্যাঁচানো অবস্থা থেকে সাপটিকে উদ্ধার করি।’

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, ‘জাকির হোসেন অজগরটি নিয়ে আসলে আমরা তাৎক্ষণিক হরিনঘাটা বনে অবমুক্ত করেছি।’

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছায় কাজ করছেন। তিনি এ পর্যন্ত প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর