শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ সোবাহান মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সোবাহান মন্ডল বনমরিচা (বস্তিপাড়া) এলাকার জামাত আলী মন্ডলের ছেলে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বনমরিচা (বস্তিপাড়া) এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান চালায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনের নির্দেশে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সোবাহান মন্ডলের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক) ও ১৯(ক) ধারায় শেরপুর থানায় মামলা (মামলা নম্বর ২১, তারিখ ১৮ নভেম্বর ২০২৬) করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর