শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ

নিজস্ব প্রতিবেদকঃ / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে যমুনা নদীর বুকে জেগে ওঠা সরকারি খাসজমির শত শত বিঘা চরের কাশবন প্রায় ৫০ লক্ষাধিক টাকায় বিক্রি করে সম্পুর্ন টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে কাওয়াকোলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুইয়ার বিরুদ্ধে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি জানার পর কাওয়াকোলা ইউনিয়ণ পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে শোকজ করা হয়েছে। একই সাথে ওই কাশবন নিলামে বিক্রি করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।


জানা যায়, সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের পূর্ব পাশে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরে প্রাকৃতিকভাবে জন্মেছে বিস্তীর্ণ কাশবন। শরৎ ও হেমন্ত মৌসুমে এসব কাশবনের ব্যাপক চাহিদা রয়েছে। ঘরের ছাউনি, বেড়া, পানের বরজ তৈরি এবং গবাদিপশুর খাদ্য হিসেবে কাশ ব্যবহৃত হয়। এই অর্থনৈতিক গুরুত্বকে কেন্দ্র করে প্রতিবছর চরাঞ্চলে কাশবন কাটা ও বিক্রির কার্যক্রম চলে।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়মনীতি ও নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া মহল্লার চান মোহনের ছেলে সাধন মোহনের কাছে প্রায় ৫০ লাখ টাকায় এসব কাশবন বিক্রি করেছেন। ক্রেতা সাধন মোহন বর্তমানে প্রায় ৪০০ গরু-মহিষের খাদ্য হিসেবে কাশ ব্যবহার করছেন। পাশাপাশি বিক্রিযোগ্য কাশবন কেটে নেওয়ার কার্যক্রমও চলছে।
কাশবন ক্রেতা সাধন মোহন বলেন, কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়ার সাথে স্ট্যাম্পে চুক্তি করে ৫০ লাখ টাকায় কাশবন কিনেছেন। কোনো সমস্যা হলে প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী নেতাদের পাওনা টাকা পরিশোধ করবেন না বলেও জানান তিনি। এ বিষয়ে কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, প্রশাসনকে মৌখিকভাবে কাশবন বিক্রির বিষয়টি জানিয়েছেন। তিনি দাবি করেন, গতকাল ১১ লাখ টাকা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করেছেন। কাশবন বিক্রির আরো অনেকে জড়িত রয়েছে।
তবে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান বলেন, বিষয়টি জানার পর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। একই সাথে কাশবন নিলামে বিক্রির জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি খাসজমিতে উৎপাদিত কাশবন নিলাম বা ইজারার মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তি উদ্যোগে কাশবন বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব হারায়। চরাঞ্চলের খাসজমির সঠিক জরিপ পরিচালনা এবং মৌসুমের শুরুতে প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ নিলামের ব্যবস্থা করা হলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে অবৈধ দখলদারত্বও কমবে।
এদিকে কাশবন বিক্রির ঘটনায় কাওয়াকোলা ইউনিয়নের স্থানীয় কৃষক ও গবাদিপশুর খামারিরা ভোগান্তিতে পড়েছেন। প্রভাবশালীদের দখলদারত্বের কারণে সাধারণ চরাঞ্চলবাসী ও খামারিরা বিনামূল্যে কিংবা ন্যায্যমূল্যে কাশ ও ঘাস সংগ্রহ করতে পারছেন না। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও ঘাস বা কাশ কাটতেও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তারা।
সরকারি খাসজমির কাশবন বিক্রির নামে ৫০ লাখ টাকার এই লেনদেনের বৈধতা, সরকারি রাজস্ব বণ্টনের বিষয় এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর