রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব

জয়পুরহাট প্রতিনিধি: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া পীরের আস্তানায় ভক্তদের ক্ষীর উৎসব। বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্ন। এই উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে অবস্থিত চিশতীয়া পীরের আস্তানায় ভক্তদের নিয়ে বসেছে একদিনের মিলন মেলা।

প্রতি বছরই বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সারাদেশে অবস্থানরত চিশতীয়া পীরের ভক্তরা একত্রিত হয়ে বেগুনগ্রামে পালন করেন নবান্ন উৎসব।

আস্তানার ভান্ডারখানার দায়িত্বে থাকা লোকজনদের দেওয়া তথ্য মতে, এ বছর অগ্রহায়ণ মাসের প্রথমে গোলায় ধান তোলার পর ভক্তদের দেওয়া নতুন চাল ৮২ মণ, গুড় ১২৫ মণ, নারিকেল ১ হাজার ৮০০ পিস ও দুধ ৭০ মণ দিয়ে ক্ষীর রান্না হয়।

পুরো আয়োজনের কাজে সহযোগিতা করেন প্রায় শতাধিক ভক্ত। আর এসব কাজে স্বেচ্ছাসেবী রয়েছেন তিনশ জনের মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর