সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ
হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার সিংড়ায় সড়ক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত তিন পরিবারের পাশে ইউএনও তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-ফাইল ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সম্ভাব্য লঘুচাপটি স্থলভাগে ওঠার পর আগামী বুধবার থেকে দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে। ফলে ২৯ অক্টোবরের (বুধবার) দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।’

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর