শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-ফাইল ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সম্ভাব্য লঘুচাপটি স্থলভাগে ওঠার পর আগামী বুধবার থেকে দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে। ফলে ২৯ অক্টোবরের (বুধবার) দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।’

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর