সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘আমরা থানা পুড়িয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’, ওসিকে হুমকি দেয়া সেই ছাত্রনেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান হুমকিমূলক বক্তব্য দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে মাহদী হাসানকে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে এনেছেন। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম—কোন সাহসে এই কথা বললেন?”

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী থানায় গিয়ে আটক ব্যক্তিকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। পুলিশ প্রথমে অস্বীকৃতি জানালেও একপর্যায়ে চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আলোচনার মুখে পড়লে মাহদী হাসান দাবি করেন, তিনি রাগান্বিত হয়ে কথা বলার সময় ‘স্লিপ অব টাং’-এর কারণে এমন বক্তব্য দিয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর