বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাম্পের ‘উসকানি’: জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
- আমির সাইদ ইরাভানি।

ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে একের পর এক ‘উসকানিমূলক’ বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠিতে ইরাভানি বলেন, ইরানে সহিংসতায় উসকানি, শক্তি প্রয়োগের হুমকি ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতিসংঘ সনদের অধীনে মহাসচিব ও বিশেষ করে নিরাপত্তা পরিষদের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে নিন্দা জানানো।

তিনি আরও বলেন, জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে দ্রুত অস্থিতিশীল নীতি ও কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানায়। আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়বদ্ধতা পূর্ণভাবে মানতে চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ইরাভানি যুক্তরাষ্ট্রকে যেকোনো সম্ভাব্য সামরিক আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

এছাড়া তিনি জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান, যেন তারা উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।’

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর