মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ বৃহস্পতিবার

রাজশাহী প্রতিনিধি : / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
- তারেক রহমান (ফাইল ছবি)

আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি রাজশাহীতে বিএনপির সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে- সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা ছিল। কিন্তু এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। কারণ ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন।

এনিয়ে গেল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়- তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।

রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর